
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির পক্ষ থেকে গত ১জানুয়ারী সকালে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের অসহায়, দরিদ্র ও দুঃস্হ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, সদর ইউপির সেক্রেটারি মুহাম্মদ ওয়াকিল আহমেদ, লোহাগাড়া সদর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ আবদুস সবুর কন্ট্রাক্টর, ইউপি মেম্বার মুহাম্মদ ফরিদুল আলমসহ অন্যান্যরা।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


