
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির কৃতি সন্তান প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীরবিক্রম পিএসসি’র দাফন সম্পন্ন হয়েছে।
১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) জানাজা শেষে বিকাল ৫ টায় পশ্চিম চুনতি সিকদার পাড়াস্থ পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়। দাফনের পর তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
লোহাগাড়া উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান ইব্রাহীম কবির।
এছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ ও বোয়ালখালী ৮ আসনের নৌকা প্রার্থী আলহাজ্ব মোসলেম উদ্দিনের পক্ষে লোহাগাড়া উপজেলা আ`লীগ সেক্রটারী সালাহ উদ্দিন হিরু,আওয়ামীলীগ নেতা এইচ এম এ গনি সম্রাট ।
এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ, উপজেলা যুবলীগের আহবায়ক মো: জহির উদ্দিন,যুবলীগ নেতা নাছির, ছাত্রলীগ নেতা আসলাম আহমেদ, ইনজামামুল হক চৌধুরী যুবরাজ প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


