
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) হিসেবে যোগদান করেছেন মাহবুব আলম শাওন ভূঁইয়া।
গত ১৯জুলাই তিনি লোহাগাড়ায় যোগদান করার পর তাকে দায়িত্ব বুঝিয়ে দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), সাতকানিয়া উপজেলার পিআইও মুহাম্মদ কামরুল হোসাইন।
জানা যায়, মাহবুব আলম শাওন ভূঁইয়া ২০১৮সালে চাকরীতে যোগদান করেন। তিনি প্রথমে সিলেট বিশ্বনাথ উপজেলায় এবং বাচারামপুর উপজেলায় সুনামের সাথে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ঢাকা পলিটেকনিক ডিপ্লোমা সম্পন্ন করেন। পরে ইউওয়াই টিএস হতে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
তিনি ১সন্তানের জনক। তার বাড়ী নরসিংদী শিবপুর উপজেলায়।
নবাগত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঞা জানান, জনগনকে সেবা দেয়াই আমাদের মূল লক্ষ। আমাকে সরকারের পক্ষ থেকে যে দায়িত্বটুকু দিয়েছেন তা সঠিক ভাবে পালন করব ইনশাল্লাহ। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তারা সকলেই মিলে যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি তাহলে অবশ্যই সরকারের সকল কাজই জনগণের কল্যানে আসবে।তিনি তার দায়িত্ব পালনে সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


