
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযানে ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬হাজার ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বিঞ্চুপুর মধ্য পাড়া গ্রামের খোরশেদ আলম প্রকাশ আলম হোসেনের পুত্র আরিফ মজুমদার(৩২), কক্সবাজার জেলার বড়ইতলী বাইন্যাছড়া এলাকার মৃত হাজ্বী আব্বাস উদ্দিনের পুত্র আবদুল মামুন (৩২), চাঁদপুর শাহরাস্তী রাজামপুর এলাকার মৃত বজলু পাঠোয়ারীর কন্যা আকলিমা আকতার ডলি(২১) এবং উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম হাজারবিঘা এলাকার মৃত আবদুল আজিজের পুত্র মোরশেদ আলম(২৮)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আরিফ মজুমদারের কাছ থেকে ২হাজার পিচ ইয়াবা,সদর ইউনিয়নের শাহপীর পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে আবদুল মামুন ও আকলিমা আকতার ডলির কাছ থেকে ৪হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন পিকনিক স্পট এলাকায় মোরশেদ আলমের কাছ থেকে ৩`শ পিচ ইয়াবা ট্যাবলেট, মহিলাসহ মোট ৪মাদক কারবারীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে পৃথক ভাবে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১৬ অক্টোবর সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


