
রায়হান সিকদার, দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫হাজার ২`শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং মুসলিম পাড়ার জামাল হোসেনের পুত্র মোবারক হোসেন(৩০), কক্সবাজার উখিয়া উপজেলার রাজাপালং কুতুপালং এলাকার ছৈয়দ আহমদের পুত্র ইউনুছ(১৯), একই এলাকার আবদুল গাফ্ফারের পুত্র খাইরুল আমিন(২০), মৃত অলি আহমদের পুত্র সমশুল আলম (৫৫) এবং একই এলাকার সৈয়দ আহমদের পুত্র কবির হোসেন(২০)।
থানা সুত্রে জানা গেছে, করোনা দুর্যোগে থেমে নেই ইয়াবা পাচার। গোপন সংবাদের ভিত্তিতে গত ৩দিন ধরে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী পৃথক পৃথক অভিযান চালিয়ে মোবারক হোসেন ও ইউনুছের কাছ থেকে ২ হাজার ২`শ পিচ ইয়াবা, খাইরুল আলমের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা এবং সমশুল আলম ও কবির হোসেনের কাছ থেকে ২হাজার পিচ ইয়াবাসহ মোট ৫ হাজার ২`শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

