
রায়হান সিকদারঃ
সনাতনী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। লোহাগাড়ায় ১১১টি মণ্ডপে হবে শারদীয় দূর্গাপূজা।
পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
২১সেপ্টেম্বর (রোববার) রাতে উপজেলা সদর, আধুনগর ইউনিয়নসহ বিভিন্ন পূজামণ্ডপ তিনি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি,মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন। মণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য স্থাপিত সিসি ক্যামেরা গুলো পর্যবেক্ষণ করেন।
এসময় আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, লোহাগাড়া সদর ইউপি মেম্বার আবদু ছবুর কন্ট্রাক্টর, উপজেলা পরিষদের সিএ ইলিয়াছ রুবেল ও মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. সাইফুল ইসলাম সাংবাদিককে বলেন, পূজার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা মণ্ডপে গিয়ে পূজা দেখতে পারে এ ব্যাপারে কঠোর নিরাপত্তা দেওয়া হবে।ইতিমধ্যে মণ্ডপে সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে, দেখেই খুব ভাল লাগছে।তিনি আরও বলেন,আমি আশাবাদী, কোন ধরনের সমস্যা ছাড়া সকলের অংশগ্রহণে পুরাে উপজেলায় উৎসবমূখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলেও জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


