
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মঙ্গল নগর বনিক পাড়া এলাকায় রাতের অাঁধারে শরীকদার পুকুরের মধ্যে প্রভাব কাটিয়ে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে এলাকার জিন্টু ধর গংসহ ২৬জন পুকুরের শরীকদার বাদী হয়ে ওই এলাকার আহমদ কবিরকে বিবাদী করে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং লোহাগাড়া থানার অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে প্রকাশ, আমিরাবাদ মৌজার ১৩১ খতিয়ানের ৩১শতাংশ একটি শরিকদার পুকুর রয়েছে। যাহা নাবিয়া পুকুর নামে পরিচিত। যাহাতে ২১জন ওয়ারিশ রয়েছে। নাবিয়া পুকুর পাড়ের রাস্তা সংলগ্ন ১ শতক জায়গার উপর ধর্মাবলম্বীরা যুগ যুগ ধরে বংশাক্রমে মৃতদের শ্রদ্ধাস্থান ব্যবহার করে আসছে। কিন্তু প্রতিপক্ষ আহমদ কবির লোকজন নিয়ে গতকাল রাতের অাঁধারে পুকুরের এক কর্ণারে ওয়াল দিয়ে স্থাপনা নির্মাণ করে।
এ ব্যাপারে জিন্টু ধর জানান, পুকুরটি আমাদের শরিকদার। কিন্তু প্রতিপক্ষরা রাতের অাঁধারে পুকুরের এক পার্শ্বে জোরপুর্বক স্থাপনা নির্মাণ করে দখল করে নেয়। আমরা সংশ্লিষ্ঠ প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবী জানাচ্ছি।
অভিযুক্ত আহমদ কবির জানান, জায়গাটি ১৯৬২ইংরেজী আমাদের দখলে রয়েছে। আমিও পুকুরের এক অংশীদার। আমার দলিল রয়েছে। জোর করে আমি কোন ধরণের স্থাপনা দখল করিনি। আমি আইনের বাইরে যায়নি। কাগজপত্র বিবেচনায় আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার কামনা করছি।
স্থানীয় ইউপি সদস্য মাস্টার জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বরা্বর ঝুন্টু গং লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রাম আদালতে ঝুন্টু গংদের ডিক্রি প্রদান করে। এসমালি পুকুর হওয়ায় কোন ধরণের রুপ পরিবর্তনের সুযোগ নেই।
লোহাগাড়া থানার এএসআই বিল্লাল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, বৈঠকে তারা কোন ধরণের সমাধানে আসেনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


