
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে এক পুত্র সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
১জুলাই (বুধবার) দুপুর ২টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আধু ফকির পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা মুহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম মাঈনুদ্দিন বিন নাজিম জায়েদ(২বছর ৬মাস)। সে বটতলী মোটর স্টেশনস্হ খাঁজা হোটেলের স্বত্বাধিকারী এবং আধু ফকির পাড়া এলাকার মুহাম্মদ নাজিম উদ্দিনের ৩য় ছেলে।
জানা যায়,ঘটনার দিন শিশুটি তার বাড়ীর উঠানে খেলছিল। সবাই অজান্তে খেলতে খেলতে বাড়ীর পার্শ্ববর্তী বুইরগ্যা পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু জায়েদ`র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


