ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রায়হান সিকদারঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মোঃ আব্দুল্লাহ(২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

১৮আগস্ট(সোমবার) সকাল ৯টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ার পুল সুফি মিয়াজি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন শিশু মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল্লাহ একই উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সড়াইয়া নজু মেম্বার পাড়া গ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা সাইফুদ্দিনের ছেলে।

নিহত শিশুর বাবা বলেন, মসজিদে চাকুরীর সুবাদে নানা শ্বশুর বাড়ির এলাকা হিসেবে হাতিয়ারকুল সুফি মিয়াজি পাড়া এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে যাচ্ছি।বাসায় তিন ভাই বোন এক বিছানায় ঘুমিয়ে ছিল। হঠাৎ আব্দুল্লার ঘুম ভেঙ্গে গেলে মাকে খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে।হাঁটতে হাঁটতে কোন একসময় পুকুরে পড়ে যায়।তার মা রান্নাঘর থেকে এসে শিশু আব্দুল্লাহকে বিছানায় না পেযে চারদিকে খুঁজতে থাকে।এক পর্যায়ে বাসার সামনের পুকুরে তার সন্তানের ভাসমান লাশ দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করে।চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আরও জানান, তিন সন্তানের মধ্যে আব্দুল্লাহ সবার ছোট।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিয়া উদ্দিন আহমেদ বলেন, আবদুল্লাহ নামে একটি শিশু হাসপাতালে নিয়ে আসার পুর্বেই মারা যান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আরিফুর রহমান জানান,বিষয়টি কেউ আমাদের জানায় নি,তাই অবগত নই।তবুও বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫