[primeitworld_print id="11452"]
ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পাহাড় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বাঁশ ব্যবসায়ী লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১০জুন ( বুধবার) সকাল ৭ টা দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের নতুন পাড়ার পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যবসায়ীর নাম এনামুল হক গুরামনো (৪৫)। সে বাঁশ ব্যবসায়ী পুটিবিলার এমচর হাট এলাকার মো: জালাল আহমদের পুত্র এবং চার সন্তানের জনক।

নিহতের চাচাত ভাই আ.ন.ম আবদুল্লাহ বাবলু জানান, এনামুল হক গুরামনো সন্ধ্যায় বাড়ির সামনের দোকান থেকে চা- নাস্তা খেয়েছিল ।রাতে বাড়িতে না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও রাতে তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে বুধবার সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

এদিকে খবর পেয়ে লোহাগাড়া থানার এস আই অজয় দেব শীলের নেতৃত্বে একটি পুলিশি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।তিনি জানান,লাশের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যা না আত্মহত্যা বোঝা যাচ্ছে না। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমাদের থানা পুলিশের টিম মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে
ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় পাহাড় থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০