ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে ২ পাহাড় খেকোকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ নতুন পাড়া ৮ নং ওয়ার্ড এবং চরম্বা ইউনিয়নের এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গায় পাহাড় কাটার অপরাধে ২ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৬ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহজাহান।

দণ্ডপ্রাপ্তরা হল উপজেলার চরম্বার মুহাম্মদ কামাল উদ্দিনের পুত্র মোঃ কায়েস উদ্দিন এবং বড়হাতিয়া ইউনিয়নে মুহাম্মদ রফিকের পুত্র মোঃ তারেক আজিজ।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই রুহুল আমিনসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ নতুন পাড়া ৮ নং ওয়ার্ড এবং চরম্বা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকায় অবৈধভাবে সরকারি খাস জায়গায় রাতের অাঁধারে পাহাড় কাটা কাটছিল পাহাড় খেকোরা। অভিযান চালিয়ে পাহাড় কাটার অপরাধে কায়েস উদ্দিনকে ১মাস এবং তারেক আজিজকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। নির্দেশনা দেওয়া ও নিষেধ করা সত্ত্বেও বিধি বহির্ভূত ভাবে দিনে এবং রাতে পাহাড় কাটায় দুজনকে এ শাস্তি প্রদান করা হয়। পাহাড় ও মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে ও জনকল্যাণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় পাহাড় কাটার দায়ে ২ পাহাড় খেকোকে কারাদণ্ড

প্রকাশিত: ০৮:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২