
নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ দেশ গড়ি,নারী নির্যাতন বন্ধ করি এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর সকালে লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ প্রাঙণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
সমাবেশে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এএসআই ও আধুনগর ইউনিয়নের সহকারী বিট পুলিশ কর্মকর্তা মাঈনুদ্দিন চৌধুরী,আধুনগর ইউপির মেম্বার মুহাম্মদ আবদুল মালেক, ডাঃ হায়াত মাহমুদ খাঁন ও মুহাম্মদ ফরিদুল আলম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান,নারীরা আমাদের কারো বোন,কারো মা। নারীরা মায়ের জাতি,বোনের জাতি। নারী ধর্ষণ,নারী নির্যাতন,যৌতক,বাল্যবিবাহ ও নিপীড়ন এক সামাজিক ব্যাধী। এগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদেরকে সবাই কে সচেতন হতে হবে। এসব কর্মকান্ডে যারা জড়িত থাকবে আমরা কাউকে ছাড় দিবোনা।
নারীদের প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ সবসময় আপনার পাশে থাকবে বলেও তিনি জানান।
পরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী লিফলেট বিতরণ করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


