
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে লোহাগাড়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সকল সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।
পরে লোহাগাড়া শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমদ`র সভাপতিত্বে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান এম ইব্রহিম কবির, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরির্দশক ( তদন্ত) রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, হিরু, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ ফজলে এলাহী আরজু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক নুনু,যুবলীগ নেতা সাইফুল হাকিম সহ নানা শ্রেণী-পেশার মানুষ।
পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। একইসঙ্গে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


