ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় এক বিধবা নারীর ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য আনোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল ১৫ সেপ্টেম্বর ( মঙ্গলবার) রাত ১০টায় চট্টগ্রাম শহরের চাঁন্দগাও থানা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে চাঁন্দগাও থানায় সোর্পদ করে। পরে তাকে লোহাগাড়া থানা নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত ইউপি সদস্য আনোয়ার উপজেলার পদুয়া আলী পাড়ার মৃত শেখ আহমদের ছেলে এবং পদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এস আই মাহফুজর রহমান জানান, গতকাল পদুয়া ইউনিয়নের বিধবা এক নারী পদুয়া ইউপি সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন৷

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রাম শহরে ভিকটিমের লোকজন তাকে ধরে চাঁদগাঁও থানায় সোপর্দ করে৷ পরে আমাদের খবর দিলে আমি ফোর্স পাঠিয়ে আমাদের থানা হেফাজতে নিয়ে আসি। তাকে আজ ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে৷

সংবাদ প্রেরকঃ রায়হান সিকদার,লোহাগাড়া,চট্টগ্রাম।তারিখঃ ১৬/০৯/২০২০ইংরেজী। মোবাইল নং ০১৮১৭২৬৮৪৭০।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

প্রকাশিত: ০২:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০