
রায়হান সিকদার,দেশবাংলাঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি প্রতিষ্ঠানকে মোট ২১হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
১৩ মার্চ বেলা দুপুর সাড়ে ১২টা বেলা ৩টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সাজ্জাদ, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারি ইন্সপেক্টর মোঃ সরওয়ার কামালসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,উপজেলার পদুয়া তেওয়ারিহাট বাজারে রমজান উপলক্ষে বাজার মনিটরিং, দ্রব্যমূল্য ঊধ্বগতি,হোটেল,রেস্তোরাঁর পরিবেশ নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৬ টি প্রতিষ্ঠানকে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয় এবং দোকানদারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সতর্ক করা হয়। হোটেলের পরিবেশ, অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


