ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দোকানে আগুনে দিয়ে পালানোর সময় জনতার হাতে ২জন আটক, থানায় সৌপর্দ

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া এলাকায় দোকান আগুন দিয়ে পালানোর সময় আটক ২ জনকে আটক করেছে স্হানীয় জনতা। পরে থানা পুলিশের কাছে হস্থান্তর করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোর রাতে তাদের আটক করে সকাল ১১টায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, লোহাগাড়া উপজেলার চরম্বা মাইজবিলা দক্ষিণ পাড়া এলাকার মো. জোনাইদ (৩০) ও পূর্ব পাড়া এলাকার মো. রমিজ উদ্দিন (৩০)।

খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের এসআই পার্থ সারথি হাওলাদার ঘটনাস্থল থেকে আটক ২জনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

স্থানীয় মো. হাসান ড্রাইভার বলেন, ভোর রাতে ডাকাত ডাকাত চিৎকার দিলে বাড়ি বের হয়ে দেখি দোকানের চারপাশে আগুন। আশপাশের লোকজন এগিয়ে এসি আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর আগুন দিয়ে পালানোর সময় জড়িত ২ জন যুবক আটক করেন স্থানীয়রা। তবে তারা আগুন দিয়ে পালানোর বিষয়টি স্বীকার করেন।

দোকানের জমিদার শোয়াইব সিকদার বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে ফিরোজ কামালের নেতৃত্বে দোকানে আগুন দিয়েছে আটককৃতরা জানিয়েছেন। তবে ফিরোজ কামালের বিশাল একটা গ্যাং রয়েছে তদন্ত করলে বেরিয়ে আসবে।

এ ব্যাপারে ফিরোজ কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যবসায়ীক কোন্দলকে কেন্দ্র করে সমাজে হেয়পতিপন্ন করতে আমাকে জড়ানো হচ্ছে। দোকানে অগ্নি সংযোগের ব্যাপারে আমি কিছুই জানি না, এটি নতুন একটি ষড়যন্ত্র। ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট বলেও তিনি দাবী করেন।

পদুয়া ইনমউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহির উদ্দিন জানান, জঙ্গল পদুয়া এলাকায় দোকানে অগ্নি সংযোগ দিয়ে পালানোর সময় ২ যুবককে আটক করে স্থানীয়রা খবর দিলে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে ঘটনাটি দুঃখ জনক।

লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদার বলেন, পদুয়া ইউপি চেয়য়ারম্যান মো. জহির উদ্দিন থানায় খবর দিলে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আটক ২ জনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। দোকারঘরে আগুন দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

লোহাগাড়া থানার ওসি মো. জাকের হোসাইন মাহমদু বলেন, দোকানে অগ্নি সংযোগ দেয়ার সময় হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশের একটি টিম আটককৃতদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় দোকানে আগুনে দিয়ে পালানোর সময় জনতার হাতে ২জন আটক, থানায় সৌপর্দ

প্রকাশিত: ১০:২৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১