ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক অতি ভারি বর্ষণে সৃষ্ট পরিস্থিতিতে করণীয় নির্ধারণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।৭ আগস্ট সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আয়োজিত এ জরুরি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(রুঃদাঃ) মোহাম্মদ শাহজাহান।

এ সময় বক্তব্যে রাখেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ মাহবুব আলম শাওন ভুঁইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল শুক্কুর, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান।

সভায় সিদ্ধান্ত হয় যে,সাম্প্রতিক অতি ভারি বর্ষণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হচ্ছে। কয়েকদিন একটানা ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়ার যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকায় কারও বসতঘর থাকার উপযোগী না হলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য বলা হয়েছে। বাচ্চা ও বয়স্কদের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতেও বলা হয়েছে। চেয়ারম্যান ও মেম্বারগণ এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বলা হয়।

এলাকায় দুর্যোগ পরিস্থিতি জানাতে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।
01733334350 (ইউএনও, লোহাগাড়া)
01751292255 (এসিল্যান্ড), লোহাগাড়া
01725787980 (পিআইও, লোহাগাড়া)।

জরুরি সভায় উপজেলা সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

প্রকাশিত: ০৪:৩২:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩