ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সস্প্রদায়ের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

রায়হান সিকদারঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় হিন্দু সস্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৮ সেপ্টেম্বর দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে  লোহাগাড়ার সনাতনী সম্প্রদায়ের মাঝে এসব বস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এসময় লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, অগ্রণী ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপক উজ্জল মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন  সাধারণ সম্পাদক ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীলসহ সংগঠনের অন্যন্যরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবেনা। পূজামণ্ডপে কোন বিশৃঙ্খলা করা যাবেনা।সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনী,পুলিশ,আনসার সদস্য সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে। আপনারা নিশ্চিন্তে, নিরাপদে এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন। তিনি আরও বলেন,জেলা পরিষদ কর্তৃক উপজেলা প্রশাসনের মাধ্যমে লোহাগাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহারস্বরূপ বস্ত্র বিতরণ করা হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সস্প্রদায়ের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

প্রকাশিত: ০৬:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫