
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ সিকদার পাড়ায় তালা ভেঙ্গে একটি দোকান ও তিনটি প্রবাসীর পাঁকা বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।
গত ৮অাগস্ট (শনিবার) দিনগত রাতে এই চুরির ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় ইউপি সদস্য আবদুস সবুর কন্ট্রাক্টর।
স্থানীয়দের সুত্রে মতে জানা যায়,
স্থানীয় মো. মোজাম্মেল হক মালিকানাধীন “মায়ের দোয়া কুলিং কর্ণার” থেকে নগদ ১২’হাজার টাকা ও দোকানের মালামাল চুরি হয়েছে।
একই রাতে দোকানের পাশের প্রবাসী ইউনুছ সিকদারের বাড়ী থেকে নগদ টাকা ও মালামাল চুরি হয় এবং দুলু হাজির পাড়ার প্রবাসী অাব্দুর রহিমের বাড়ী থেকে নগদ ৪০’হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ, ৩টি মোবাইল ফোন এবং আবদুল মালেকের বাড়ি থেকে নগদ টাকা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী রাবিয়া বেগম জানান, ঘটনার দিন তারা কেউ বাড়ীতে ছিলনা, চট্টগ্রাম চকবাজারে তার মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিল। সেই সুযোগে গভীর রাতে চুরেরা বাড়ীর গেইটের তালা ভেঙ্গে বাড়ীতে ঢুকে বাড়ীর অালমিরা সহ সব তছনছ করে সব কিছু নিয়ে গেছে।
অত্র এলাকার বাসিন্দা ও লোহাগাড়া সদর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,তাদের এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে যাচ্ছে। গত ৮আগস্ট তাদের এলাকায় ৩টি প্রবাসীর বাড়ি ও ১টি দোকান চুরি হয়। চুরেরা বাড়িতে ঢুকে তছনছ করে সবকিছু নিয়ে গেছে। চোরদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,এ ব্যাপারে থানায় কেউ লিখিতভাবে কোনধরনের অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


