
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনায়নের ৯নং ওয়ার্ডের তালুকদার পাড়া ইছমাইলের ২পরিবারের বসতঘরে গত ১৯মে দুপুরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।এসময় নগদ টাকাসহ ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে পুরো বাড়ী আগুন ছড়িয়ে পড়ে। স্হানীয়রা এগিয়ে আসার পুর্বে পুরো বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। ইসমাইলের ২ স্ত্রী গুলবানু বেগম ও হানছু বেগম এরপর থেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছিল। তারা এখন সম্পুর্ণ অসহায়।
আগুন লাগার খবর শুনে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন লোহাগাড়া উপজেলা ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি,উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক, সমাজসেবক,দানবীর ও শিল্পপতি শাহাবুদ্দিন চৌধুরী।
ক্ষতিগ্রস্থদের হাতে শিল্পপতি শাহাবুদ্দিন চৌধুরীর পক্ষে ম্যানেজার নাজিম উদ্দিন তাদের কে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

