
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ মূল প্রতিপাদ্য ধারণ করে লোহাগাড়ায় শুরু হয়েছে ট্রাফিক সেবা সপ্তাহ- ২০২০।
এ উপলক্ষে লোহাগাড়া ট্রফিক বিভাগের আয়োজনে ৮ মার্চ ( রবিবার) সকালে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রাশেদুল ইসলাম, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মুহাম্মদ নজরুল ইসলাম, ট্রাফিক বিভাগের সার্জেন্ট মুহাম্মদ মাহবুব আলম খাঁন,লোহাগাড়া থানার এএসআই আবদুল হালিম, এটিএসআই মুহাম্মদ আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।

এছাড়াও শ্রমিক নেতা ও চালকেরা উপস্থিত ছিলেন।
আগামী ১৪ মার্চ পর্যন্ত লোহাগাড়া পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ চলবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


