ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় টিলা কাটার দায়ে ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধিঃ

পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধ ভাবে টিলা কাটার দায়ে লোহাগাড়া উপজেলার চরম্বায় এলবিএম ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৩০জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তৌছিফ অাহমদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করেন।
জানা যায়, উপজেলার চরম্বা বিবিবিলা ধুপিপাড়া এলাকার এলবিএম ইটভাটায় কয়েক দিন থেকে অবৈধভাবে টিলা কেটে মাটি নেয়া হচ্ছে । স্থানীয়েরর কাছ থেকে খবর পেয়ে দুপুর ২টারদিকে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ অাহমদ তাৎক্ষনিক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) পদ্মাসন সিংহকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি ঠের পেয়ে ইটভাটার ম্যানেজার প্রথমে পালিয়ে গেলে কিছুক্ষণ পর হাজির হন। পরে ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটা প্রস্তুত আইন ১৩-এর (খ) ধারা মোতাবেক ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। এসময় ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,পদুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন হাওলাদারসহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌছিফ অাহমদ বলেন, ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার সত্যতা পাওয়া যায়। ইটভাটার মালিকও তা স্বীকার করেছে। তাই অবৈধভাবে টিলা কাটার অপরাধে ইটভাটা মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই দিন ভ্রাম্যমাণ অাদালতের অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ৩ টি এস্কভেটর নষ্ট করা হয়েছে এবং একটি ড্যাম্পার গাড়ী জব্দ করা হয়েছে বলে ইউএনও জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় টিলা কাটার দায়ে ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৩৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০