
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলা পরিষদের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা স্বাস্থ্য বিভাগ,পদুয়া বনবিভাগ,উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, আনসার প্রতিরক্ষা বাহিনী, তথ্য আপাসহ বিভিন্ন দপ্তরের পক্ষে শ্রদ্ধা জানান।পরে এক শোক র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জেসমিন আকতার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লামিয়া শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন,উপজেলা নির্বাচন কর্মকতা মুহাম্মদ সাদ্দাম হোসাইন রোমান খাঁন, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুুহাম্মদ সাইফুল ইসলাম,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ শাহজাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আবদুর রাজ্জাক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ মনিরুল ইসলাম, তথ্য আপা সুমাইয়া আকতার মুক্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পদুয়া বনরেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভা শেষে ১৫ আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


