ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস-২৩ পালিত

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নির্বাচন অফিস থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর , লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার।

সভায় বক্তারা জানান,ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকে। তাই যোগ্যতাসম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে, ভোট দিতে হবে।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় জাতীয় ভোটার দিবস-২৩ পালিত

প্রকাশিত: ০১:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩