ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

রায়হান সিকদার,দেশবাংলাঃ

লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নস্থ চৌধুরী গেস্ট হাউজ প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী।

লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম জাকারিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাসেম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজামুদ্দিন মেম্বার,চরম্বা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল কবির সওদাগর, লোহাগাড়া উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল কোম্পানি, সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, দক্ষিণ জেলা শ্রমিক দলের সদস্য ফৌজল কবির টিম্বার ও পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।

উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক কোম্পানি ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইলিয়াছ খানের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ০৯:০০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫