ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জনতার হাতে আটকের পর ২মোটর সাইকেল চোরকে থানায় সৌপর্দ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল চুরি করার সময় হাতেনাতে জনতার হাতে ২ চোর আটক হয়। পরে তাদেরকে থানায় সৌপর্দ করা হয়েছে।

বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত চোরের নাম সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার আবুল কাসেমের পুত্র আবুল হোসেন আবদুল্লাহ(২৫) এবং একই এলাকার ইদ্রিসের পুত্র আবুল কাসেম(২৩)।

থানা সুত্রে জানা গেছে, গত ৩১জুলাই চুনতি আউলিয়া জামে মসজিদে মোটরসাইকেল যোগে জুমার নামাজ আদায় করতে যান বড়হাতিয়ার সিকদার পাড়ার সমশুল ইসলামের পুত্র মাঈনুদ্দিন। তিনি মোটরসাইকেলে তালাবদ্ধ করে নামাজ আদায় করেন। ঘটনার দিন চোরেরা মোটর সাইকেলের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে জনতার হাতে আটক করে। পরে লোহাগাড়া থানা পুলিশকে খবর দিলে ওসি জাকের হোসাইন মাহমুদের নির্দেশে পুলিশের একটি টিম মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ২চোরকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, লোহাগাড়া থানা এলাকায় কোন ধরণের অপরাধীকে ছাড় দেওয়া হচ্ছেনা। আমাদের থানা পুলিশের টিম প্রতিদিন অপরাধীর ধরে আইনানুগ ব্যবস্হা নিচ্ছি। তিনি আরও জানান,গতকাল চুনতি আউলিয়া জামে মসজিদ মাঈনুদ্দিন নামের এক যুবক মোটর সাইকেল তালাবন্ধ করে জুমার নামাজ আদায় করে। এসময় চোরেরা তার গাড়ির তালা ভেঙ্গে কৌশলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। স্হানীয়রা চোরদেরকে হাতে নাতে আটক করে থানায় খবর দিলে আমি পুলিশের একটি টিম সেখানে পাঠিয়েছি। সেখান থেকে মোটর সাইকেল উদ্ধার করে আবদুল্লাহ ও আবুল কাসেম নামের ২চোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায়
মঈন উদ্দিন বাদী হয়ে অভিযোগ দিলে ২ চোরের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আজ ১আগস্ট সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় জনতার হাতে আটকের পর ২মোটর সাইকেল চোরকে থানায় সৌপর্দ

প্রকাশিত: ০৯:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০