ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ছাদের টিন কেটে ২ঘরে চুরি

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নলবনিয়া পাড়া এলাকায় ২ঘরে চুরির ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্তরা হল আবদুল আলিমের পুত্র জাফর আলম(৪৫) এবং তার ছোট ভাই সৌদি প্রবাসী মুহাম্মদ ওসমান(৪০)।

গতকাল দিবাগত রাত ২টায় এ চুরির ঘটনাটি ঘটেছে।

বিষয়টি চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত জাফরের স্ত্রী রুবি আকতার জানান,তিনি এবং দেবরের স্ত্রী ছেলে মেয়ের কে নিয়ে রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়েন। তাদের বাড়ীতে আর কেউ ছিলনা।দিবাগত রাত ২টায় বাড়ীর ছাদের টিনের দরজা কেটে ঘরে প্রবেশ করে ৪/৫জনের চুরের দল।রুমের দরজা জোরেশোরে ধাক্কা দিয়ে তার এবং দেবরের স্ত্রী জান্নাতুল নাঈমের মোবাইল কেড়ে নেয়। তিনি চিৎকার দিলে তাকে ধাপ্পড় মারে। এসময় চুরেরা ২ রুমে ঢুকে আমার ৭ভরি স্বর্ণ,নগদ ৫লক্ষ টাকা,দেবরের স্ত্রীর ৪ভর্তি স্বর্ণ, নগদ ২০হাজার টাকা,কম্বল অন্যান্য মূল্যবান ইলেট্রনিক্স সামগ্রী নিয়ে যায়।

বাড়ীর মালিক জাফর জানান,তিনি কক্সবাজারে একটি প্রতিষ্ঠানে চাকরী করেন। তার ছোটভাইয়েরা সৌদি অারবে থাকেন। তাদের বাড়ী তার স্ত্রী এবং ছোট ভাই প্রবাসী ওসমানের স্ত্রী ছাড়া কেউ ছিলনা। চুরেরা তাদের বাড়ীর ছাদের টিন কেটে ঢুকে সবকিছু নিয়ে যায়।
তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৯লক্ষ টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

তারা এ বিষয়ে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রিজোয়ান জানান, এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ছাদের টিন কেটে ২ঘরে চুরি

প্রকাশিত: ০৩:০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০