ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ছাত্রীকে ধর্ষণ মামলার এক আসামী আটক

নিজস্ব প্রতিবেদকঃ 

লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার মামলায় আধুনগরের সেই আরিয়ান চৌধুরী জোবায়েরকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

১১ ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে আধুনগর স্টেশনের একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করা হয়। আটক জোবায়ের আধুনগর ৮ নং ওয়ার্ডস্থ উত্তর হরিণা চৌধুরী পাড়ার কায়কোবাদ চৌধুরীর পুত্র।

এ ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর মা আধুনগর আশারবর পাড়ার আবদুল জব্বারের স্ত্রী জন্নাত আরা বাদী হয়ে গত ৯ ডিসেম্বর লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে প্রকাশ ধর্ষণের শিকার ভিকটিম আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী। এ সুযোগে মাদরাসায় যাওয়া আসার পথে আটক জোবায়ের প্রায় সময় পথ আটকিয়ে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিত। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৯ নভেম্বর সকালে মাদরাসায় পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তার উপর ২/৩ জন অজ্ঞাত বখাটে নিয়ে একটি খয়েরী রঙের প্রাইভেট কারে তুলে ভিকটিমকে কক্সবাজারের দিকে নিয়ে যায়। সেখানে তার সহযোগিদের সহায়তায় একটি কর্টেজ রুমে আটকে রেখে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে জোবায়ের । পরে আইনের আশ্রয় গ্রহণ করার খবর পেয়ে গত ২ ডিসেম্বর রাতে জোবায়ের তার সহযোগিদের নিয়ে ভিকটিমকে আধুনগর স্টেশনে নামিয়ে দিয়ে চলে যায়।

ভিকটিম শিক্ষার্থী বাড়িতে আসলে তার মূখে ঘটনার বিস্তারিত জানার পর তার মা জন্নাত আরা জোবায়ের ও তার সহযোগি ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুন্নবী বলেন, মামলা রুজু হওয়ার সাথে সাথে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করি। তদন্তে ঘটনার সাথে জোবায়েরের জড়িত থাকার একাধিক তথ্য পাওয়ার পর তাকে আটক করতে অভিযান শুরু করি। টানা ২ দিন অভিযান চালিয়ে আধুনগর স্টেশনের একটি মোবাইলের দোকান থেকে তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জোবায়ের ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আটক জোবায়েরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ছাত্রীকে ধর্ষণ মামলার এক আসামী আটক

প্রকাশিত: ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২