
নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটিতে আধুনগর আখতারিয়া পাড়া গ্রামের কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা মিসকাতুর রহমান বিতু উপ- অর্থ বিষয়ক মনোনীত হওয়ায় আনন্দ মিছিলের আয়োজন করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের উপ- অর্থ বিষয়ক সম্পাদক মিসকাতুর রহমান বিতুকে বরণ করে আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর স্টেশন হয়ে খাঁন হাট এলাকা পদক্ষিণ করে শেষ করা হয়।
এসয় উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মিরাজ, জুনাঈদ, জয়,
রায়হান,জিহাদ,রাকিব, কৌশিক, সাকিব,জাহেদ, তারেক, আসিফ,সজিব, মিজান সহ আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
পরে বাংলাদেশ আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ভাই, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী ভাই ,আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়া ভাই ও আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নব গঠিত উপজেলা ছাত্রলীগের উপ- অর্থ বিষয়ক সম্পাদক মিসকাতুর রহমান বিতু।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাতে এ কে এম আসিফুর রহমানকে সভাপতি ও এরশাদুর রহমান রিয়াদকে সাধারণ সম্পাদক করে ৬৪ সদস্যের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান ও সাধারণ সম্পাদক আবু তাহের।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


