
রায়হান সিকদারঃ
করোনা ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।
সরকারীভাবে নির্দেশনা রয়েছে শপিং মল ও মার্কেট খুললে মার্কেটের সামনে জীবাণুনাশক চেম্বার, থার্মাল স্ক্যানার স্হাপন করতে হবে।
লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করে মার্কেটে দোকান পাট খোলা রাখায় ৪ প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৮মে (সোমবার) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ`র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ছদ্মবেশ সাধারণ পোষাকে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়,উপজেলার পদুয়া শপিং সেন্টারের শাহ আলম (বাদশা)`র মালিকানাধীন বিগ ব্রান্ডকে ২৫ হাজার টাকা, মোহাম্মদ মোরশেদের মালিকানাধীন ফার্মেসী সুপার সপকে ২০ হাজার টাকা, বটতলী দরবেশ হাট রোডে আবু তাহের`র মালিকানাধীন আল আমিন শপিং সেন্টার ২৫হাজার টাকা এবং বটতলী মোটর স্টেশনে হেলাল উদ্দিন ফুটপাতের কাপড়ের দোকানকে ২০ হাজার টাকা সহ মোট ৯০হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, তিনি ছন্মবেশে উপজেলার পদুয়া তেওয়ারীহাট ও বটতলী মোটর স্টেশনে অভিযান পরিচালনা করেন। স্বাস্থ্য বিধি না মানায় ৪প্রতিষ্ঠানকে ৯০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


