ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় চাঁদাবাজি ও মাদকসহ ৬মামলার পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় চাঁদাবাজি ও মাদকসহ ৬ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃত আসামীর নাম শফিক আহম্মদ প্রকাশ শফি ডাকাত(৪৮)। সে উপজেলার চুনতি ইউনিয়নের মুন্সেফ বাজার এলাকার আবুল হাসেমের পুত্র।

জানা যায়, শফি ডাকাত দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১১ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদের নির্দেশনায় চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান ও পুলিশ ফাঁড়ির এএসআই একেএম ইউনুছের নেতৃত্বে একটি পুলিশি দল মুন্সেফ বাজার এলাকা হতে পলাতক আসামী শফি ডাকাতকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।

চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই একেএম ইউনুছ জানান,শফি ডাকাতের বিরুদ্ধে মাদক,চাঁদাবাজীসহ ৬মামলা রয়েছে। সে পলাতক ছিল। থানার ওসি স্যারের নির্দেশে চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে গ্রেফতারী পরোয়ানা মুলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এলাকার চিহ্নিত অপরাধীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় চাঁদাবাজি ও মাদকসহ ৬মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ১১:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০