
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদার পাড়া (ডায়াবেটিক হাসপাতালের সামনে) এলাকায় চলাচলের রাস্তা দখল কে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ২ ব্যক্তির কাছ থেকে ২৪ হাজার ৫শ টাকা জরমিানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার ( ১৪ জুলাই) দুপুরে ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন র্নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াছমিন চৌধুরী।
জরিমানা আদায়কৃতরা হলেন, উপজেলার রশিদার পাড়া এলাকার খোরশেদ আলম ২১ হাজার ৫শ টাকা ও আসমা পারভীন ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, উপজেলার লোহাগাড়া সদরে ৩ নং ওয়ার্ড এলাকায় জনসাধারণের চলাচল রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা করার অপরাধে ২ ব্যক্তির কাছ থেকে ২৪ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয় এবং আগামী ২ দিনের মধ্যে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার জন্য মৌখিক নির্দেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার এসআই পার্থ সারথী হাওলাদার, চুনতি ইউনিয় ভুমি সহকারী কর্মকর্তা এসএম শরফুদ্দিন খান, উপজেলা ভুমি অফিসের নয়ন দাশসহ প্রমূখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


