[primeitworld_print id="11203"]
ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

লোহাগাড়া উপজেলার চরম্বা মজিদার পাড়ায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নিহত গৃহবধূর নাম পরাভীন আক্তার মুন্নী(১৮)। সে ওই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
শনিবার (২৩ মে) ভোররাত ৪টার সময় ঘটনাটি ঘটেছে।
বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জসিম উদ্দিন নিশ্চিত করেছেন।

স্হানীয় সুত্রে জানা যায়, নিহত গৃহবধু উপজেলার পদুয়া আলী সিকদার পাড়া এলাকার মেয়ে। বিগত ৫ মাস আগে চরম্বা মজিদার পাড়া এলাকার মতিউর রহমানের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। বিয়ে করার পরও নিহতের স্বামী পরকীয়ায় আসক্ত ছিল।

বিষয়টি নিহত মুন্নী জানতে পারলে তাতে বাঁধা দেন। ঘটনার দিন নিহতের স্বামী চিৎকার করে ডাক দেন তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। বাড়ির আশপাশের লোকজন এসে ওড়না নিয়ে প্যাচিয়ে ফাঁসিতে ঝুলন্তবস্থায় উদ্ধার করে। ঘটনার পরপরই লোকজন বুঝে ওঠার আগে নিহতের স্বামী আনোয়ার ও বাড়ির পার্শ্ববর্তী যে নারীর সাথে পরকীয়ার সম্পর্ক ছিল তারা উভয় পালিয়ে যায়। আনোয়ার পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। অভিযুক্তদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় চৌকিদার সুধীর চন্দ্র দে বলেন, ঘটনার পরপরই পুলিশের সাথে গিয়ে লাশ উদ্ধার কাজে অংশগ্রহন করি। তবে ফাঁসিতে ঝুলন্ত ছিল লাশ। ফাঁসি খাওয়ার মতো দেখায়নি। তিনি আরো বলেন, নিহত গৃহ বধুর স্বামী আনোয়ার প্রতিবেশি এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করত। ঘটনার পরপরই ওই প্রবাসীর স্ত্রীও পালাতক রয়েছে বলে জানান তিনি।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন। লাশ উদ্ধার করে সুরতহাল শেষ করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: জাকের হোসাইন মাহমুদ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ হরা হয়েছে।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০১:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০