
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের হাবিলাশ চৌধুরী পাড়া এলাকায় ৩০ নভেম্বর সকালে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের ৩০ লক্ষাধিক টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
একইদিন ৩০ নভেম্বর বিকেলে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে বলেন, শান্তনা প্রদান করেন। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০কেজি করে চাল এবং ২ বান ঢেউটিন প্রদান করেন।
এসময় লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী ও স্হানীয় ইউপি সদস্য মোঃ নুরুল কবির উপস্হিত ছিলেন।
ইউএনও মোঃ আহসান হাবীব জিতু জানান,
উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ শুখছড়ি গ্রামের হাবিলাস চৌধুরী পাড়ায় ৮টি বসতঘর আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শন করি। তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০কেজি চাল ও ০২ বান ঢেউটিন প্রদান করি । তিনি আরও জানান, আগামীকাল মাননীয় এম পি মহোদয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল বিতরণ করা হবে।
বিশেষ করে প্রতিবেশী সচ্ছল ব্যাক্তি ও সমাজের বিত্তবানদের কে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সহযোগিতা হাত প্রসারিত করার জন্য অনুরোধ জানান তিনি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


