
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
লোহাগাড়ায় সরকারি আদেশ অমান্য করে জোরপূর্বক কিস্তির টাকা আদায় করার সময় আশা নামের এক এনজিওর ব্রাঞ্চ ম্যানেজারকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ । তার নাম মো: কবির আহমদ । সে এনজিও আশা’র লোহাগাড়া উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার।
মঙ্গলবার (৮ জুন ) সকালে লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট সাওদাগর পাড়া থেকে জোরপূর্বক ঋণের টাকা উত্তোলনের সময় মোবাইলে খবর পেয়ে তাদের ঘটনাস্থল থেকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।
এর আগে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তার অফিসাল ফেসবুকে ঘোষণা দেন, এলাকায় কেউ জোরপূর্বক কিস্তি আদায় করতে গেলে প্রশাসনকে খবর দেয়ার জন্য।
এ বিষয়ে লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ জানান, করোনা ভাইরাসের কারণে মানুষ এমনিতে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় এনজিওগুলোর কিস্তির খড়গে চরম দুর্বিসহ হয়ে উঠেছে সাধারণ মানুষ।
তাই প্রশাসনের পক্ষ ৩০ জুন পযর্ন্ত জোরপূর্বক ঋণের টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা প্রদান করা হয়।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

