
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে লোহাগাড়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার বেসিন স্থাপন ও ঘরে ফিরে যেতে ফুলেল শুভেচ্ছা জানান।
এ ছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে জনসচেতনতামুলক মাইকিং, লিপলেট বিতরণ, মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার সদর ১০ পদাতিক ডিভিশনের মেজর শেখ ফয়সাল আল বশীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি নিয়মিত কাজ করছে।
একইদিন বিকেল সাড়ে তিনটায় বাড়িতে না থেকে যারা বাইরে ঘুরাফেরা করছে তাদের বাড়ি ফিরে যেতে ফুলেল শুভেচ্ছা জানান এবং পদুয়া বাজারে মাহসড়ক সংলগ্ন হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


