[primeitworld_print id="10619"]
ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় করোনায় আক্রান্ত যুবকের বাড়ী লকডাউন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়ার উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক আওয়াল পাড়া গ্রামে আরও এক যুবকের (২৭) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তার বাড়ী লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

৫মে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ উক্ত বাড়ীটি লকডাউন করে দেন।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

জানা যায়, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় গতকাল রাতে তার রিপোর্ট পজেটিভ আসে।

আক্রান্ত ওই যুবক গত ৮দিন পুর্বে ঢাকা থেকে লোহাগাড়ার পদুয়ায় নিজ বাড়ীতে অবস্হান করেন। আক্রান্ত ওই ব্যক্তি পদুয়া ৯ নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ আলমগীরের ছোট ভাই। ঢাকা থেকে আসার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় । পরদিন তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন, আক্রান্ত ব্যক্তিটি ঢাকা ফেরত। সে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ।আজ সকালে তার বাড়ী লকডাউন করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, গত ১মে ( শুক্রবার) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে বসবাসরত সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত হয়।ঔদিন রাতে স্টাফ কোয়ার্টার লকডাউন করে দেন উপজেলা প্রশাসন।
এ নিয়ে লোহাগাড়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২জন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় করোনায় আক্রান্ত যুবকের বাড়ী লকডাউন

প্রকাশিত: ০১:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০