[primeitworld_print id="11660"]
ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় এক যুবকের ওপর হামলা,থানায় মামলা দায়ের

রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ

লোহাগাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামিদুল ইসলাম চৌধুরী (৩৮) নামে এক যুবকের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ।

১৬ জুন (মঙ্গলবার ) রাত ৮ টার দিকে আমিরাবাদ মল্লিক ছোবাহানের কাজি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত হামিদুল ইসলাম চৌধুরী মল্লিক ছোবাহান হাজির পাড়ার মৃত নুরুল ইসলাম চৌধুরীর পুত্র।

এ ঘটনায় আহত হামিদুল ইসলাম চৌধুরীর ছোটভাই মোশারফ হোসেন চৌধুরী বাদী হয়ে স্থানীয় নাছির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮),ইমন ও আকিবসহ আরো কয়েকজনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেছে ।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সাইফুল ইসলাম সাইফের নেতৃত্বে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র,লোহার রড় ও কিরিচ দিয়ে এলোপাতাড়ী হামলা চালায়। হামলাকারীরা হামিদুল ইসলাম চৌধুরীকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।বর্তমানে হামিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনে রয়েছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

স্থানীয় ইউপি মেম্বার আতাউর রহমান চৌধুরী বাবুল জানান, ঘটনার বিষয়টি শুনেছি। হামিদের উপর অতর্কিতভাবে হামলাটি সত্যিই দুঃখজনক। সাইফুল ইসলাম সাইফ এলাকার খারাপ প্রকৃতির লোক বলেও তিনি জানান।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান,এ ঘটনায় আহত হামিদের ছোট ভাই মোশারফ হোসেন চৌধুরী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামীদের কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।

অন্যদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় এক যুবকের ওপর হামলা,থানায় মামলা দায়ের

প্রকাশিত: ০৯:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০