
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের এনকে শপিং কমপ্লেক্স দোকান সংস্কার করার কাজে বাঁধা প্রদানে মার্কেটের মালিক ও তার মেয়ের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।
আহতরা হল পদুয়া বেপারী পাড়ার বাসিন্দা, এনকে শপিং কমপ্লেক্সের মালিক নুরুল কবির এবং তার মেয়ে উম্মে ছালমা মুমু।
গত ১ মে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় আহত উম্মে ছালমা মুমু বাদী হয়ে ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র ওসমান গনি সহ ৫জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় মামলা দাযের করেছেন।যাহার মামলা নং ৬/১৬৫, ০৫/০৫/২৩ইং।
এজাহার সুত্রে জানা যায়, ঘটনার দিন পদুয়া এন কে শপিং কমপ্লেক্সের মালিক নুরুল কবির দোকান সংস্কারের কাজ করছিলেন। হঠাৎ প্রতিপক্ষ ওসমান গণি ভাড়াটে লোকজন এনে তাতে বাঁধা প্রদান করে। পুর্ব পরিকল্পিত ভাবে রড দিয়ে তাকে মারধর,করে। তার শো চিৎকার শুনে তার মেয়ে উম্মে ছালমা মুমু তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম হয়। আহত অবস্থায় নুরুল কবির ও তার মেয়ে মুমুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
মামলার বাদি উম্মে ছালমা মুমু জানান, আমার বাবা মার্কেটে দোকান সংস্কারের কাজ করছিল। এতে পুর্বপরিকল্পিত ভাবে আমার বাবার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করে। আমি আমার বাবার চিৎকার শুনে এগিয়ে গেলে সন্ত্রাসী দলবল নিয়ে আমাকেও মারধর করে রক্তাক্ত জখম হয়। আমি এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছি। আসামীদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের কাছে জোর দাবী জানান।
লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন মুঠোফোনে উক্ত প্রতিবেদককে জানান, ব্যবসায়ী নুরুল কবির ও তার মেয়েকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে আসামী ওসমানসহ ৫জনকে আটক করতে তৎপরতা জোরদার করা হয়েছে।দ্রুত আসামীদের কে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে, অভিযুক্ত ওসমান গনি জানান, আমিও এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। আমাকেও তারা মারধর করেছে। আমাকে হয়রানী করছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


