
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় এক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য, উন্নয়নের সফল কান্ডারী প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
১৪জুলাই বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের মালি পাড়া এলাকায় অসহায় মহিলা রওশন আকতারকে এমপি নদভীর উপহার তুলে দেন উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ জাহেদুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হারুন সাঈদি ও ছাত্রলীগ নেতা মুহাম্মদ সাকিব।
জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের মালি পাড়ার রওশন আকতার। তার স্বামী জামাল হোসেন বিগত ৬/৭মাস পুর্বে সৌদি আরবে গ্রেফতার হন।প্রায় ৩মাসের মত কারাভোগ করেন। স্বামী সৌদি আরবে কারাগারে থাকার কারণে স্ত্রী রওশন আকতার তার ছেলে সন্তানকে নিয়ে অসহায়ত্ব ও মানবেতর জীবন যাপন করে আসছিলেন।পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে স্হানীয় সাংসদ প্রফেসর ড.নদভী এবং সাংসদের সুযোগ্য সহধর্মিণী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রিজিয়া রেজা চৌধুরীকে অবহিত করেন।
তার এমন দুর্দশার কথা বিবেচনা করে অসহায় মহিলা রওশন আকতারকে আর্থিক সহায়তা প্রদান করেন সাংসদ প্রফেসর ড.নদভী।
অসহায় মহিলা সাংসদ ড.নদভীর উপহার পেয়ে অনেক বেশী খুশী। তিনি মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরীকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


