ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় একই স্পটে তিন মাদক কারবারী ধরা, ইয়াবা জব্দ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন মাদক,কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় ৪হাজার ৬২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার রাজাপালং এলাকার বশির আহম্মদের পুত্র মুহাম্মদ ইসমাঈল(২২), টেকনাফ বালুখালীর মুহাম্মদ ইউনুচের স্ত্রী মনোয়ারা বেগম (২৮) এবং কক্সবাজার ঈদগাঁহ মাইজ পাড়ার নুরুচ্ছাফার পুত্র তৌহিদ মিয়া প্রকাশ শাওন (১৯)।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই সাজিব হোসেন, এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মুুহাম্মদ ইসমাঈলের কাছ থেকে ২হাজার ২০০পিস ইয়াবা,মনোয়ারা বেগমের কাছ থেকে ৯২০পিস ইয়াবা এবং শাওনের কাছ থেকে ১হাজার ৫০০পিস সহ মোট ৪হাজার ৬২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ৩মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১০ জুন সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় একই স্পটে তিন মাদক কারবারী ধরা, ইয়াবা জব্দ

প্রকাশিত: ০১:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২