
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তার কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবার বিক্রি নগদ ২৮০০০টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতার নাম খানে আলম(৫০)। সে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়ার মৃত লাল মিয়ার পুত্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪জুলাই বিকেলে উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, চট্টগ্রাম ও জেলা কার্যালয় পটিয়া সার্কেল এর একটি যৌথ টিম লোহাগাড়ার রশিদারপাড়া’য় তিন তলা ভবন, বটতলী মোটর স্টেশনস্হ ফলের দোকান ও গোডাউনে ব্যাপক তল্লাশি চালিয়ে ১হাজার পিচ ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ২৮০০০ টাকাসহ ইয়াবা বিক্রেতা খানে আলমকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়ন কবির খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া সদরের খানে আলমের বড়গরিয়া পাড়া বাড়িতে ও পরে বটতলী মোটর স্টেশনে ফলের দোকানে তল্লাশি চালানো হয়। এসময় তার কাছ থেকে ১০০০ পিচ ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।সে পুর্বেও বেশ কয়েকবার মাদকসহ ধরা পড়ে।সে দীর্ঘদিন ধরে ফলের ব্যবসার আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
আটককৃত`র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


