
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়ায় ২মাদক বিক্রেতাকে কে গ্রেফতার করেছে থানা পুলিশ।এসময় তার কাছ থেকে ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল বরিশাল উজিরপুর ওটরা এলাকার মৃত আবুল কাসেম বেপারীর পুত্র, দুলাল(৬১) ও বড়হাতিয়া মনুফকিরহাট আবদুর রশিদের পুত্র সাইদুল ইসলাম(৩২)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউপিস্থ চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৫`শ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০লিটার চোলাইমদসহ ২মাদক বিক্রেতাকে আটক করে।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ১৩মে সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


