
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক সংগঠন ইসলামী পাঞ্জেরি সংঘ উদ্যোগে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার স্বরূপ বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা আমিরাবাদ ইউপির ১নং ওয়ার্ড গোলাম নবী হাজির পাড়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী।
ইসলামী পাঞ্জেরি সংঘ’র উপদেষ্টা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারী অধ্যক্ষ আ.ন.ম নোমান, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান,বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম চৌধুরী সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা ভিন্ন ধর্ম ও মতের অনুসারীদের সর্বদা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে। ভিন্ন ধর্মালম্বীদের নিরাপত্তা ও বিপদে তাদের পাশে দাড়ানোর ক্ষেত্রে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা প্রতুশ্রুতিবদ্ধ। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদেরকে একটি বিষয়ে আত্মবিশ্বাসের সহিত আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা বিপদে আপদে সর্বদা আপনাদের পাশে থাকবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


