ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইউএনও`র অভিযানঃবালু তোলার পাইপ ধ্বংস

রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ

লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের হরিণা এলাকায় ডলু খাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য জঙ্গলে লুকিয়ে রাখা বালু তোলার পাইপ ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন।এসময় ৪০০ঘনফুট বালু জব্দ করা হয়।

২৪আগস্ট দুপুর ২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ অাহমেদ।

জানা যায়, উপজেলার আধুনগর ইউনিয়নের হরিণা এলাকায় অবৈধভাবে ডলু খাল থেকে বালু উত্তোলন করতে জঙ্গলের ভিতর দিয়ে বালু তোলার পাইপগুলো লুকিয়ে রেখেছিল একদল বালু চোর। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে জঙ্গলে লুকিয়ে রাখা পাইপগুলো জব্দ করে সেগুলো ধ্বংস করে দেয় উপজেলা প্রশাসন এবং ৪০০ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ জানান, আধুনগর ইউনিয়নের হরিণা এলাকায় এক বালু চোর পাইপগুলোকে জঙ্গলে লুকিয়ে রেখেছিল পরবর্তীতে বালু তুলবে বলে। আজ গোপন সংবাদ পেয়ে পাইপগুলো জব্দ করে সেগুলো ধ্বংস করে দেয়া হয়। এসময় ৪০০ঘনফুট বালু জব্দ করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলনকারীদের কোন প্রকার ছাড় নেই। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ইউএনও`র অভিযানঃবালু তোলার পাইপ ধ্বংস

প্রকাশিত: ০৮:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০