
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় প্রতারক প্রেমিকের লাথিতে প্রেমিকার গর্ভপাতে ঘটনায় মাটিচাপা দেওয়া নবজাতকের সেই লাশ উত্তোলন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে লোহাগাড়া উপজেলা সদরের রশিদের পাড়ার একটি পুকুর পাড় থেকে চট্টগ্রাম আদালতের নির্দেশে নবজাতকের লাশটি উত্তোলন করা হয়।
জানা যায়,উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো: মিজানুর রহমান (২৬) প্রকাশ কালো মিজানের সাথে সাতগরিয়া পাড়া এলাকার রিক্সা চালক নজির আহমদের মেয়ের ( ভিকটিম) প্রেমের সম্পর্ক হয়। মিজান ভিকটিমকে বিবাহ করবে বলে আশ্বাস দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে। পরে তাদের দু`জনের মধ্য এক পর্যায়ে ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে ভিকটিমের বাড়িতে গিয়ে তার পেটে স্ব-জোরে লাথি মারে। এতে ঘটনাস্থলে ভিকটিমের গর্ভবতী সন্তান মৃত প্রসব হয়।
ঘটনার পরপরই প্রেমিক মিজান মৃত প্রসব বাচ্চাটি গোপনে রাতেই দাফন কাজ শেষে করে। প্রেমিক কালো মিজান পালিয়ে যায়।
চট্টগ্রাম অাদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ`র উপস্হিতিতে লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সভাপতি নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় তিনদিন পর ওই পুকুর পাড় থেকে নবজাতক শিশুটির লাশ উত্তোলন করা হয়। প্রাথমিক ভাবে নবজাতক লাশের পেটে এবং গলায় কাটা চিহ্ন রয়েছে । লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার উপ- পরিদর্শক ও মামলার তদন্তকারী এসআই গোলাম কিবরিয়া জানান , কয়েকদিন আগে ভিকটিম বাদী হয়ে কালো মিজানকে অাসামী করে লোহাগাড়া থানায় নারী ও শিশু নির্যাতনে একটি মামলা দায়ের করা করেন। প্রাথমিকভাবে নবজাতকের পেটে ও গলায়পা চিহ্ন সনাক্ত করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মসন সিংহ বলেন, আদলত নির্দেশে ‘ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য নবজাতকের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। লাশ চট্টগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবজাতকের লাশ উত্তোলনের সময় লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ আবদুল হক, এসআই নুরুন্নবী,এএসআই বিল্লাল হোসেন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান,যুবলীগ নেতা মিকরাজ উদ্দিন পিন্সু, চট্টগ্রাম পল্লী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ মহি উদ্দিন চৌধুরী বাবর, লোহাগাড়া সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সমন্বয়কারী ও আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক ইব্রাহীম,যুবলীগ নেতা নজরুল ইসলাম লিটন, স্হানীয় ইউপি সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় স্হানীয় এলাকাবাসী কালো মিজানের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


