
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে, তা দোকান মালিক ও স্থানীয় কেউ বলতে পারছেন না।
ঘটনাটি ঘটে ১০ ফেব্রুয়ারি (সোমবার) দিবাগত রাত সাড়ে ২ টার সময় উপজেলাে সদর খান মোহাম্মাদ সিকদার পাড়া এলাকায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, সাইফুল ইসলাম ( মুদির দোকান) , নাছির উদ্দিন ( চা দোকান) , জাহাঙ্গীর ( মুদির দোকান), জাহাঙ্গীর ( মুরগীর দোকান) মিলন ( লন্ড্রী) মোজ্জাম্মেল ( মুদি দোকান।
স্থনাীয় ইউপি সদস্য আবদুস ছবুর দেশবাংলাকে জানান, আগ্নিকান্ডের সূত্রপাত সাইফুলের মুদি দোকান থেকে হয়। ৯৯৯ ফোন করে ফায়ার সার্ভিসকে তাৎক্ষনিক খবর দিয়।
মুহুর্তেই পুরো মার্কেটে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সাথে সাথে স্থানীয় ব্যবসায়ী, বাসিন্দা ও পথচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
তাৎক্ষনিকভাবে ৬ দোকানের মালামালসহ ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করা হয় ৫০ লক্ষ টাকা।
এদিকে সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান, নুরুচ্ছাফা চৌধুরী, লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি,উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, স্হানীয় ইউপি সদস্য আবদুস ছবুর কন্ট্রাক্টর, লোহাগাড়া সদর তাঁতীলীগের সভাপতি রাশেদ ।
ক্ষতিগ্রস্ত দোকানদারদের উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দানের আশ্বাস দেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা ফায়ারম্যান শাকিল দেশবাংলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


