
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
আজ ঐতিহাসিক ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী।দেশের এই অন্যতম প্রাচীন সংগঠন স্বাধীনতা ও মুক্তিযোদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই দেশের আমজনতার সংগঠনে পরিণত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর উদ্যোগে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিজ বাড়ী প্রাঙ্গণে এক আলোচনা সভা ও লোহাগাড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে সুরক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্টিত হয়েছে।
করোনা দুর্যোগ কালীন সময়ে স্বাস্থবিধি মেনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।প্রবীণ আওয়ামীলীগ নেতা বাহাদুর চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সামসুল আলম ,আলহাজ্ব মাস্টার মোস্তাক আহমদ ,মোজাম্মেল হোক ,জিয়াবুল হক ও বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রুনা,যুবলীগ নেতা মোহাম্মদ ইকবাল,আবছার আহমদ মানিক, ছাত্রলীগ নেতা সাজ্জাদ এবং মিজান l

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্ৰী ,দেশরত্ন ও বাংলাদেশ এ আওয়ামী লীগ এর সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো সংকট দুর্যোগময় পরিস্তিতি মোকাবেলায় প্রস্তূত l বড়হাতিয়া আওয়ামী পরিবার সবসময় সংশ্লিষ্টদের সাথে সমন্বয় করে করোনা পরিস্তিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে l
সভায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে ২৫০০পিস মাস্ক ও স্বাস্থ সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয় l
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

