ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অসহায় ও হতদরিদ্র ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।

অসহায় ক্যান্সার রোগীরা যথাক্রমে উপজেলার পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়ার মুহাম্মদ আবদুল মোনাফের স্ত্রী সুমি আকতার,আধুনগর দক্ষিণ হরিণা জলদাশ পাড়ার মৃত পুলিণ বিহারীর কন্যা নির্মলা জল দাশ ও আধুনগর সিপাহী পাড়ার মৃত নাজির আহমদের স্ত্রী লায়লা বেগম।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ আক্রান্ত এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১মার্চ সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রতিজনকে ৫০হাজার টাকা করে ৩জনকে ১লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ক্যান্সার রোগীদের মাঝে চেক প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ ও লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় অসহায় ও হতদরিদ্র ক্যান্সার রোগীদের মাঝে চেক বিতরণ

প্রকাশিত: ০১:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০