
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ প্রায় ৬০০ মণ লাকড়ি কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
২৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার চুনতি হাদুর পাহাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
জানা যায়,উপজেলার চুনতি ইউনিয়নের হাদুর পাহাড় এলাকায় অবৈধ ভাবে কাঠগুলো পাচার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অবৈধপ্রায় ৬০০ মণ লাকড়ি কাঠ জব্দ করে উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, অবৈধভাবে চুনতি হাদুর পাহাড় এলাকা হতে লাকড়ি কাঠগুলো পাচার করছিল একটি প্রভাবশালী চক্র। গোপন তথ্যের ভিত্তিতে কাঠগুলো জব্দ করি। জব্দকৃত লাকড়ী কাঠগুলো স্হানীয় ইউপি সদস্য মোঃ জাফর আলমের জিম্মায় রাখা হয়েছে । তবে মালিককে খুঁজে পাওয়া যায় নি। খুব শ্রীগই লাকড়ীর কাঠগুলো নিলাম দেয়া হবে।
অবৈধ কাঠ ব্যবসায়ীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


